মেরিক্যাট ব্ল্যাকউড তার বোন কনস্ট্যান্স এবং চাচা জুলিয়ানের সাথে তাদের পারিবারিক এস্টেটে বাস করে। খুব বেশি দিন আগের কথা নয়, ব্ল্যাকউড পরিবারে সাতজন সদস্য ছিল—যতক্ষণ না এক ভয়াবহ রাতে চিনির পাত্রে এক প্রাণঘাতী আর্সেনিক গিয়ে পড়ে। হত্যাকাণ্ডের অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়ে কনস্ট্যান্স বাড়ি ফিরে এসেছে, আর সেখানে মেরিক্যাট তাকে গ্রামবাসীর কৌতূহল ও বিদ্বেষ থেকে আড়াল করে রাখে। কাজিন চার্লসের আগমন না ঘটা পর্যন্ত তাদের দিনগুলো বেশ আনন্দময় নির্জনতায় কাটছিল। কেবল মেরিক্যাটই আসল বিপদটি টের পায়, এবং কনস্ট্যান্সকে চার্লসের গ্রাস থেকে বাঁচাতে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শার্লি জ্যাকসন (১৯১৬–১৯৬৫) ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান ঔপন্যাসিক ও ছোটোগল্পকার, যাকে সাইকোলজিক্যাল হরর ও গথিক সাহিত্যের অন্যতম রূপকার মনে করা হয়। তিনি সবচেয়ে বেশি সমাদৃত তার সাড়া জাগানো ছোটগল্প 'দ্য লটারি'-র জন্য, যা প্রকাশের পর সাহিত্যজগতে এক আলোড়ন সৃষ্টি করেছিল এবং আজও আধুনিক সাহিত্যের অন্যতম প্রভাবশালী সৃষ্টি হিসেবে বিবেচিত।
তার কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 'দ্য হন্টিং অব হিল হাউস' এবং 'উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসেল'...
লুৎফুল কায়সার । জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলে স্নাতক করেছেন। বই পড়তে ভালােবাসেন আর সেখান থেকেই লেখালেখির শুরু। ভৌতিক ব্যাপার-স্যাপারের প্রতি আলাদা আগ্রহ রয়েছে। আরবান লেজেন্ডস তার প্রথম একক গ্রন্থ ছিল। এরপর লেখেন ক্রিপিপাস্তাস। এছাড়াও অনুবাদ করেছেন আরও কিছু বই। 'আফ্রিতা: আঁধারের সন্ধানে' তার প্রথম মৌলিক উপন্যাস। বর্তমানে কাজ করছেন আফ্রিতার সিকুয়েল এবং আরও কিছু মৌলিক ও অনুবাদ নিয়ে।
০.০
☆☆☆☆☆
০ রেটিং
৫★
০
৪★
০
৩★
০
২★
০
১★
০
এখনো কোনো লিখিত রিভিউ নেই। বইটি কিনে প্রথম রিভিউ দিন!