সারাদেশে ক্যাশ অন ডেলিভারি — ঘরে বসে বই কিনুন

দ্য হন্টিং অব হিল হাউজ

The Haunting of Hill House
প্রকাশনী: বোহো বিষয়: উপন্যাস, হরর বা ভৌতিক, গথিক হরর
★★★★☆ ৪.৩ · ৩৩৯ রেটিং · ০ রিভিউ
৳ ৩৭৭ ৳ ৫৮০ আপনি সাশ্রয় করছেন ৳ ২০৩
প্রি-অর্ডার চলছে — প্রকাশ: ৩১/১০/২০২৬
অশুভ বাড়ির গল্প তো অনেক শুনেছেন, তাই না? একটা বাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটার পরেই সাধারণত বাড়িটা ‘অশুভ’ বলে পরিচিতি পায়। কিন্তু এমন কোনো বাড়ির গল্প কি শুনেছেন যেটা একদম শুরু থেকেই অশুভ? কোনো কারণ ছাড়াই অশুভ? এমনই এক বাড়ির গল্প এটি। হিল হাউজে রাতের বেলা কেউ থাকতে চায় না। বাড়িটিতে যারাই থাকে তাদের জীবনেই নেমে আসে অদ্ভুত এক অভিশাপ! কেউ এখানে থাকতে পারেনি! কেউ পালিয়ে বেঁচেছে, আবার কাউকে দিতে হয়েছে প্রাণ! হিলসডেল গ্রামের লোকেরা এই বাড়ির নামটাও পর্যন্ত উচ্চারণ করতে চায় না। কী রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? সেই রহস্য সমাধানের জন্যই এলেন ড. মন্টেগু। সাথে নিয়ে এলেন লুক, এলেনর আর থিয়োডোরাকে। অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো ওদের সাথে। বাড়ির কেয়ারটেকার মি. ডাডলির স্ত্রী, মিসেস ডাডলি কেন সবসময় রহস্যময় আচরণ করে? কেন ওরা দুজন সন্ধ্যার আগেই বাড়িটা ছেড়ে চলে যায়? আরো অনেক প্রশ্নই এলো সামনে। ড. মন্টেগু আর তার সাথিরা কি পারবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে?
অশুভ বাড়ির গল্প তো অনেক শুনেছেন, তাই না? একটা বাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটার
পরেই সাধারণত বাড়িটা ‘অশুভ’ বলে পরিচিতি পায়। কিন্তু এমন কোনো বাড়ির গল্প কি শুনেছেন
যেটা একদম শুরু থেকেই অশুভ? কোনো কারণ ছাড়াই অশুভ?
এমনই এক বাড়ির গল্প এটি।
হিল হাউজে রাতের বেলা কেউ থাকতে চায় না। বাড়িটিতে যারাই থাকে তাদের জীবনেই নেমে
আসে অদ্ভুত এক অভিশাপ! কেউ এখানে থাকতে পারেনি! কেউ পালিয়ে বেঁচেছে, আবার কাউকে
দিতে হয়েছে প্রাণ! হিলসডেল গ্রামের লোকেরা এই বাড়ির নামটাও পর্যন্ত উচ্চারণ করতে
চায় না।
কী রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? সেই রহস্য সমাধানের জন্যই এলেন ড. মন্টেগু। সাথে
নিয়ে এলেন লুক, এলেনর আর থিয়োডোরাকে। অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো ওদের সাথে।
বাড়ির কেয়ারটেকার মি. ডাডলির স্ত্রী, মিসেস ডাডলি কেন সবসময় রহস্যময় আচরণ করে?
কেন ওরা দুজন সন্ধ্যার আগেই বাড়িটা ছেড়ে চলে যায়?
আরো অনেক প্রশ্নই এলো সামনে। ড. মন্টেগু আর তার সাথিরা কি পারবে এই প্রশ্নগুলোর
উত্তর খুঁজে বের করতে?
বইয়ের নামদ্য হন্টিং অব হিল হাউজ
লেখকশার্লি জ্যাকসন
অনুবাদকলুৎফুল কায়সার
প্রকাশনীবোহো
প্রথম প্রকাশফেব্রুয়ারি ২০২৬
পৃষ্ঠা২৭২
বাঁধাইহার্ডকভার
ভাষাবাংলা
ISBN978-984-29096-4-1
বিষয়উপন্যাস, হরর বা ভৌতিক, গথিক হরর
শার্লি জ্যাকসন

শার্লি জ্যাকসন

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
শার্লি জ্যাকসন (১৯১৬–১৯৬৫) ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান ঔপন্যাসিক ও ছোটোগল্পকার, যাকে সাইকোলজিক্যাল হরর ও গথিক সাহিত্যের অন্যতম রূপকার মনে করা হয়। তিনি সবচেয়ে বেশি সমাদৃত তার সাড়া জাগানো ছোটগল্প 'দ্য লটারি'-র জন্য, যা প্রকাশের পর সাহিত্যজগতে এক আলোড়ন সৃষ্টি করেছিল এবং আজও আধুনিক সাহিত্যের অন্যতম প্রভাবশালী সৃষ্টি হিসেবে বিবেচিত। তার কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 'দ্য হন্টিং অব হিল হাউস' এবং 'উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসেল'...
লুৎফুল কায়সার

লুৎফুল কায়সার

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
লুৎফুল কায়সার । জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলে স্নাতক করেছেন। বই পড়তে ভালােবাসেন আর সেখান থেকেই লেখালেখির শুরু। ভৌতিক ব্যাপার-স্যাপারের প্রতি আলাদা আগ্রহ রয়েছে। আরবান লেজেন্ডস তার প্রথম একক গ্রন্থ ছিল। এরপর লেখেন ক্রিপিপাস্তাস। এছাড়াও অনুবাদ করেছেন আরও কিছু বই। 'আফ্রিতা: আঁধারের সন্ধানে' তার প্রথম মৌলিক উপন্যাস। বর্তমানে কাজ করছেন আফ্রিতার সিকুয়েল এবং আরও কিছু মৌলিক ও অনুবাদ নিয়ে।
৪.৩
★★★★☆
৩৩৯ রেটিং
৫★
১৭৩
৪★
৯৭
৩★
৬৯
২★
০
১★
০

এখনো কোনো লিখিত রিভিউ নেই। বইটি কিনে প্রথম রিভিউ দিন!

একই লেখকের আরও বই

সব দেখুন

আপনার পছন্দ হতে পারে