সারাদেশে ক্যাশ অন ডেলিভারি — ঘরে বসে বই কিনুন

মি. পেনামব্রা'স ২৪-আওয়ার বুকস্টোর

Mr Penumbra's 24-Hour Bookstore
প্রকাশনী: বোহো বিষয়: উপন্যাস, জাদুবাস্তবতা
৳ ০
30%
শীঘ্রই আসছে
কোডার ও ডিজাইনার ক্লে জ্যানন চাকরির সন্ধানে হাজির হয় মি. পেনামব্রা নামক এক বৃদ্ধের বইয়ের দোকানে। কৌতূহলই তাকে টেনে নিয়ে যায় সেখানে। ছোট্ট বইয়ের দোকানটিতে একটা চাকরিও জুটে যায় তার। সেখানকার গ্রাহকদেরকে পুরোনো, মোটা, দুর্বোধ্য এনক্রিপটেড বই খুঁজে দেওয়াই তার কাজ। ২৪ ঘণ্টা খোলা সান ফ্রান্সিসকোর ছোট্ট ঐ বইয়ের দোকানটিতে অদ্ভুত সব গ্রাহকের আনাগোনা লক্ষ করে ক্লে। কিন্তু দোকানটিতে কাজ করার ক্ষেত্রে একজন কর্মীকে একটা শর্ত অবশ্যই মেনে চলতে হয়: নিজের কাজ করো, আর কোনো প্রশ্ন করো না। কিন্তু সেই শর্তটি ভুলে বসে ক্লে। কথায় বলে, কৌতূহল মানুষের চিরন্তর দুর্বলতা। বইয়ের দোকানটিতে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে ক্লে'র মনে জন্ম নেয় হাজারও প্রশ্ন। শুরু হয় এক বুদ্ধিদীপ্ত অনুসন্ধান। আর সেই অনুসন্ধান থেজে সূত্রপাত ঘটে এক বিশাল মিশনের। উন্মোচিত হয় ফাউন্ডারস পাজল। গুগলের ডাটা সেন্টার থেকে শুরু করে গোপন সেট, টাইপফেস-ভিত্তিক পাজল, ইতিহাস, সিক্রেট সোসাইটি আর চমৎকার এক সফর—সব মিলিয়ে এটা নিছক একটা থ্রিলার নয়, বরং বই আর প্রযুক্তির মাঝে এক অদ্ভুত গল্প। পাঠক হিসাবে আপনি গল্পটা ভালো না বেসে পারবেনই না। কারণ এই গল্পটা কেবলমাত্র বইপাগলদের জন্য, যারা বইয়ের পাশাপাশি অ্যাডভেঞ্চার তথা রোমাঞ্চ ভালোবাসে।
কোডার ও ডিজাইনার ক্লে জ্যানন চাকরির সন্ধানে হাজির হয় মি. পেনামব্রা নামক এক বৃদ্ধের বইয়ের দোকানে। কৌতূহলই তাকে টেনে নিয়ে যায় সেখানে। ছোট্ট বইয়ের দোকানটিতে একটা চাকরিও জুটে যায় তার। সেখানকার গ্রাহকদেরকে পুরোনো, মোটা, দুর্বোধ্য এনক্রিপটেড বই খুঁজে দেওয়াই তার কাজ। ২৪ ঘণ্টা খোলা সান ফ্রান্সিসকোর ছোট্ট ঐ বইয়ের দোকানটিতে অদ্ভুত সব গ্রাহকের আনাগোনা লক্ষ করে ক্লে। কিন্তু দোকানটিতে কাজ করার ক্ষেত্রে একজন কর্মীকে একটা শর্ত অবশ্যই মেনে চলতে হয়: নিজের কাজ করো, আর কোনো প্রশ্ন করো না।

কিন্তু সেই শর্তটি ভুলে বসে ক্লে। কথায় বলে, কৌতূহল মানুষের চিরন্তর দুর্বলতা। বইয়ের দোকানটিতে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে ক্লে'র মনে জন্ম নেয় হাজারও প্রশ্ন। শুরু হয় এক বুদ্ধিদীপ্ত অনুসন্ধান। আর সেই অনুসন্ধান থেজে সূত্রপাত ঘটে এক বিশাল মিশনের। উন্মোচিত হয় ফাউন্ডারস পাজল।

গুগলের ডাটা সেন্টার থেকে শুরু করে গোপন সেট, টাইপফেস-ভিত্তিক পাজল, ইতিহাস, সিক্রেট সোসাইটি আর চমৎকার এক সফর—সব মিলিয়ে এটা নিছক একটা থ্রিলার নয়, বরং বই আর প্রযুক্তির মাঝে এক অদ্ভুত গল্প।

পাঠক হিসাবে আপনি গল্পটা ভালো না বেসে পারবেনই না। কারণ এই গল্পটা কেবলমাত্র বইপাগলদের জন্য, যারা বইয়ের পাশাপাশি অ্যাডভেঞ্চার তথা রোমাঞ্চ ভালোবাসে।
বইয়ের নামমি. পেনামব্রা'স ২৪-আওয়ার বুকস্টোর
লেখকরবিন স্লোন
অনুবাদকলুৎফুল কায়সার
প্রকাশনীবোহো
বাঁধাইহার্ডকভার
ভাষাবাংলা
বিষয়উপন্যাস, জাদুবাস্তবতা
রবিন স্লোন

রবিন স্লোন

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
রবিন স্লোন (জন্ম ১৯৭৯) একজন মার্কিন লেখক, প্রযুক্তিবিদ ও মিডিয়া উদ্ভাবক। তিনি প্রযুক্তি, ভবিষ্যৎ, রহস্য এবং মানবিক সম্পর্ককে কেন্দ্র করে লেখা উপন্যাসের জন্য পরিচিত। তার প্রথম উপন্যাস মি. পেনামব্রা'স ২৪-আওয়ার বুকস্টোর (২০১২) বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বহু ভাষায় অনূদিত হয়েছে। তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস Sourdough (২০১৭)। লেখালেখির পাশাপাশি তিনি ডিজিটাল মিডিয়া ও প্রযুক্তির ক্ষেত্রেও সক্রিয়ভাবে কাজ করেছেন।
লুৎফুল কায়সার

লুৎফুল কায়সার

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
লুৎফুল কায়সার । জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলে স্নাতক করেছেন। বই পড়তে ভালােবাসেন আর সেখান থেকেই লেখালেখির শুরু। ভৌতিক ব্যাপার-স্যাপারের প্রতি আলাদা আগ্রহ রয়েছে। আরবান লেজেন্ডস তার প্রথম একক গ্রন্থ ছিল। এরপর লেখেন ক্রিপিপাস্তাস। এছাড়াও অনুবাদ করেছেন আরও কিছু বই। 'আফ্রিতা: আঁধারের সন্ধানে' তার প্রথম মৌলিক উপন্যাস। বর্তমানে কাজ করছেন আফ্রিতার সিকুয়েল এবং আরও কিছু মৌলিক ও অনুবাদ নিয়ে।
০.০
☆☆☆☆☆
০ রেটিং
৫★
০
৪★
০
৩★
০
২★
০
১★
০

এখনো কোনো লিখিত রিভিউ নেই। বইটি কিনে প্রথম রিভিউ দিন!

আপনার পছন্দ হতে পারে